চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের্নান্দেসকে শিরোপা জিততে ‘সাহায্য’ করা দরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মাঠে, ক্যাপটেন আর্মব্যান্ড পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা ইউরোপা লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আসরের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রুবেন আমোরিমের দল। হ্যাটট্রিক করা পর্তুগীজ তারকা ব্রুনো ফের্নান্দেসকে শিরোপা জিততে ম্যানচেস্টার খেলোয়াড়দের সাহায্য করা উচিত, বলেছেন কোচ আমোরিম।

ম্যাচের মোট পাঁচ গোলের তিনটি হয়েছে পেনাল্টিতে। দুই পেনাল্টি থেকে দুটি গোল করেছেন ফের্নান্দেস, আরেকটি গোল করে হ্যাটট্রিক সারেন তিনি। সোসিয়েদাদের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে, গোল করেন মিকেল ওরজাইবাল। ইউনাইটেডের বাকি গোলটি আসে আরেক পর্তুগীজ ডিয়েগো ডালোর থেকে।

ম্যাচের পর আমোরিম বলেছেন, ‘আমরা ইতিমধ্যে অনেকবার ফের্নান্দেস সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি মাঝে মাঝে সে হতাশ হয়ে পড়ে। আমরা জানি সে খুব করে চায় ম্যাচ জিততে। কিন্তু যখন সময় ঠিকঠাক যায় না, সে খেলার স্থান বদল করে ফেলে। মাঝে মাঝে তার সতীর্থদের বিশ্বাস করা প্রয়োজন।’

‘সে বল নিয়ে সামনে এগোতে পারে, গোল করতে পারে, সে ডিফেন্ডও করতে পারে। সে আমাদের দলের উপযুক্ত অধিনায়ক এবং আমাদের উচিত তাকে শিরোপা জিততে সাহায্য করা।’

আসরে দুই লেগ মিলিয়ে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতেছে রেড ডেভিলরা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাবটি। কোয়ার্টারে মুখোমুখি হবে অলিম্পিক লিওঁর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমফের্নান্দেসম্যানচেস্টার ইউনাইটেডলিঁওলিড স্পোর্টসসোসিয়েদাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT