চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেকে বিদায় বলে দিলেন স্মিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। হারের পরেরদিন আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় জানিয়ে দিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে টেস্ট এবং টি-টুয়েন্টি খেলবেন ৩৫ বর্ষী অজি তারকা।

মঙ্গলবার ভারতের কাছে হারের পরপরই স্মিথ সতীর্থদের জানি দেন, অস্ট্রেলিয়ার হয়ে শেষ ওয়ানডে ম্যাচটি খেলে ফেলেছেন। অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করেছেন তিনি। ২০২৭ বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলের অংশ হবেন না ডানহাতি টপঅর্ডার ব্যাটার।

অবসর অনুভূতি প্রকাশে স্মিথ বলেছেন, ‘ক্রিকেটে এটি আমার দুর্দান্ত একটি যাত্রা ছিল। এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক আশ্চর্যজনক সময় এবং দুর্দান্ত স্মৃতি রয়েছে। দুটি বিশ্বকাপ জয় ছিল আমার এই ক্যারিয়ারে। এরমাঝে অনেক দুর্দান্ত সতীর্থ পেয়েছি, যাদের সঙ্গে এই যাত্রা ভাগ করেছিলাম।’

Banglabid

‘এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার দারুণ সুযোগ। তাই তরুণদের জন্য পথ ছেড়ে দেয়ার সঠিক সময় বলে মনে করছি। টেস্ট ক্রিকেট এখনও আমার অগ্রাধিকারে থাকবে। সত্যিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয় এই পর্যায়ে আমার এখনও অনেক অবদান রাখার সুযোগ আছে।’

২০১০ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক স্মিথের। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে দুবাইয়ে ৪ উইকেটে হারের ম্যাচটি শেষ হয়ে থাকল তার। ওয়ানডেতে অজিদের হয়ে ১৭০ ম্যাচে ৮৬.৯৬ স্ট্রাইক রেট ও ৪৩.২৮ গড়ে ৫,৮০০ রান করেছেন স্মিথ। ১২টি সেঞ্চুরির সঙ্গে ৩৫টি হাফ সেঞ্চুরি আছে নামের পাশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT