চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসএমসি’র নিজস্ব প্যাভিলিয়ন উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
কর্পোরেট নিউজ
A A

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ নিজস্ব প্যাভিলিয়ন উদ্বোধন করেছে সোশ্যাল মার্কেটিং কোপানি (এসএমসি)। গতকাল সোমবার ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্যাভিলিয়নটি উদ্বোধন করা হয়। 

এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলায় এসএমসি বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে দেশের জনস্বাস্থ্য উন্নয়নে তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিশ্রুতিকে তুলে ধরে।

প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ হলো একটি বিশেষ ব্রেস্টফিডিং কর্নার, যেখানে মায়েরা তাদের শিশুদেরকে নিরাপদ, সুবিধাজনক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। এই উদ্যোগ মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে এসএমসি’র দীর্ঘদিনের অঙ্গীকার এবং জনসমাগমপূর্ণ স্থানে মা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে।

এছাড়া, প্যাভিলিয়নে এসএমসি’র প্রশিক্ষিত প্যারামেডিকদের মাধ্যমে দর্শনার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।

মেলায় আগত দর্শনার্থীরা রক্তচাপ পরিমাপ, রক্তে সুগার পরীক্ষা এবং ওজন পরিমাপসহ বিভিন্ন সেবা গ্রহণ করে সহজেই নিজেদের প্রাথমিক স্বাস্থ্যগত অবস্থা যাচাই করতে পারবেন।

মেলায় এসএমসি তাদের বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রিহাইড্রেশন এবং খাদ্য ও পানীয় পণ্য। দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীর মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়নে এসকল পণ্যসামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে এসএমসি দেশব্যাপী ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনধারা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান বলেন, পরিবার পরিকল্পনা, পুষ্টি, মা ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এসএমসি জনসাধারণের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, যা সামাজিক পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখছে।

তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র বহুমুখী পণ্যসম্ভার ও কার্যক্রমসমূহ উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি আরও উল্লেখ করেন, এসএমসি তার জনস্বাস্থ্য পণ্য ও সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, এসএমসি ইএল সকল ক্যাটাগরিতে মানসম্মত পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, রিহাইড্রেশন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন, এসএমসি প্লাস ও এসএমসি ফ্রুটি; কনডম ক্যাটাগরিতে সেনসেশন ও প্যান্থার; পরিবার পরিকল্পনায় ফেমিকন, ফেমিপিল ও নোরিক্স-১; নারীদের স্বাস্থ্য সুরক্ষায় জয়া স্যানিটারি ন্যাপকিন; শিশুদের জন্য স্মাইল বেবি ডায়াপার; এবং টেস্ট মি ইনস্ট্যান্ট পাউডার ড্রিংকসসহ প্রতিটি ক্যাটাগরিতে এসএমসি’র শক্তিশালী ও জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে।

তিনি আরও বলেন, এসকল পণ্যসামগ্রী সম্মিলিতভাবে মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে অবদান রাখার পাশাপাশি টেকসই বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে এসএমসি’র লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে এসএমসি কিভাবে বহুমুখী পণ্য ও সেবার মাধ্যমে কোম্পানীর অভীষ্ঠ লক্ষ্য বাস্তবায়ন করছে, তা সুস্পষ্টভাবে তুলে ধরেছে।

মেলায় অংশগ্রহণের মাধ্যমে এসএমসি নারী, শিশু তথা পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করার মাধ্যমে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

দর্শনার্থীদের এসএমসি প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য উৎসাহিত করা হচ্ছে যাতে তারা এসএমসি’র পণ্য, স্বাস্থ্যসেবা এবং চলমান উদ্যোগ স¤পর্কে জানতে পারে।

ট্যাগ: আন্তর্জাতিক বাণিজ্য মেলাএসএমসিএসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডপ্যাভিলিয়নব্রেস্টফিডিং কর্নার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজকে বাদ: বোর্ডে হয়নি আলোচনা, জানতেন না আইপিএল কর্তারাও

পরবর্তী

এবারের নির্বাচনে আশঙ্কার অন্যতম উপাদান এআই এর ব্যবহার: দেবপ্রিয় ভট্টাচার্য

পরবর্তী
দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি

এবারের নির্বাচনে আশঙ্কার অন্যতম উপাদান এআই এর ব্যবহার: দেবপ্রিয় ভট্টাচার্য

আমরা জলভাগের সম্পদগুলো ঠিকমতো কাজে লাগাতে পারিনি: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT