বিনোদন

বিজয় দিবসের রাতে চ্যানেল আইয়ে ‘স্মার্ট বাড়ি’

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী

চারজন ব্যক্তি outdoors আলোচনা করছে, হাসি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চারজন ব্যক্তি outdoors আলোচনা করছে, হাসি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ, বাংলাদেশি সংস্কৃতি ও জীবনধারা ফুটে উঠেছে. Channel i News – চ্যানেল আই নিউজ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে বিশ বছর ধরে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়ে আসছে সিরিজ নাটক ‘বাড়ি’। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সেই ধারাবাহিকতায় এবারের বিজয় দিবসে ‘বাড়ি’ সিরিজের ২০তম পর্বটির নাম ‘স্মার্ট বাড়ি’। দর্শক নাটকটি দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়, ওইদিন রাত ৭টা ৪০ মিনিটে। নাটকটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

এ সিরিজের বেশিরভাগ নাটকেই অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা আবুল হায়াত। ‘স্মার্ট বাড়ি’তে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, দেশাত্মবোধক নাটকের এমন পথচলার প্রথম থেকেই তিনি অভিনেতা ও নির্মাতা হিসেবে জড়িয়ে আছি। এবারের নাটকটিতেও অভিনয় করেছি। আশা করছি সবার ভালো লাগবে।

আবুল হায়াত ছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, রওনক হাসান প্রমুখ।

বিষয়:অরুণ চৌধুরী আবুল হায়াত চ্যানেল আই নাটক ফরিদুর রেজা সাগর বিজয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…