চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের কল্পনার স্মার্ট বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
শিল্প সাহিত্য
A A
শিশু ও বয়স্কদের সমন্বয়ে বই বিতরণ ও আলোচনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে ৫২ ফুট ক্যানভাসে রঙ তুলিতে শিশুরা আঁকলো স্মার্ট বাংলাদেশ। শিশু একাডেমি প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ ক্যানভাসের উদ্বোধন করেন।

শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আবুল বারক আলভী এবং অভিনেতা আফজাল হোসেন।

Banglabid

স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততদিন নারীরা পথ হারাবে না মন্তব্য করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘আগামী প্রজন্ম জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে বেড়ে উঠবে। এই শিশুরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যতদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী থাকবে, ততদিন দেশ সমৃদ্ধ, নারী-শিশু উন্নয়ন, ক্ষমতায়ন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্ততরের মহাপরিচালক ড. কেয়া খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তারসহ দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌরবময় বিজয়ের ৫২ বছরশিশু একাডেমিশিশুদের কল্পনার স্মার্ট বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT