বাংলাদেশ

শিশু একাডেমি প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পিঠা উৎসব

শিশু একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন, অতিথি ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, দেশ গড়ার কাজে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাদের এই অংশগ্রহণকে স্বাগত জানাচ্ছি। এই তারুণ্যের উৎসবের জন্যই দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যন্ত নানা কার্যক্রম নেয়া হয়েছে।

এসময় তিনি বলেন, এ কার্যক্রমে মন্ত্রণালয়ের আওতাধীন কার্যালয়গুলো সেখানে অংশগ্রহণ করেছে। এই তারুণ্যের উৎসব সার্বিকভাবে সারা দেশব্যাপী সফল হবে, তরুণ সমাজের অংশগ্রহণে আমাদের দেশ আরো এগিয়ে যাবে এ‌ আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার শুরু হয়ে এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে উৎসব চলবে রাত ৮টা পর্যন্ত।

বিষয়:পিঠা উৎসব শিশু একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…