বাংলাদেশ

নারী-শিশুর প্রতি অপরাধে আইনের কঠোর প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির

নারী-শিশুর প্রতি অপরাধে আইনের কঠোর প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির মতো অপরাধ প্রতিরোধে দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) কন্যাশিশু দিবস উপলক্ষে রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি। এ সময় তিনি কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সমাজের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী প্রতিটি কন্যাশিশুর কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি কন্যাশিশুর অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বিষয়:কন্যাশিশু দিবস জিরো টলারেন্স নীতি রাষ্ট্রপতি শিশু একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…