রাজধানীর গুলশান কড়াইল বস্তির বউবাজার অংশে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেলে ৫টা ১২ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন সংস্থাটির ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে এখনো জানা যায়নি।
দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে। মূলত, গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে।








