কুষ্টিয়ায় ধান-চাল সংগ্রহ কার্যক্রম ধীরগতিতে চলছে। গুদামে জায়গা স্বল্পতা, চাল আনার পর ফেরত দেওয়া ও ধানের দাম বেড়ে যাওয়াসহ নানা কারণে কমেছে সংগ্রহের গতি। গত দেড় মাসে ৪০ ভাগ চাল সংগ্রহ হলেও ধান ক্রয় হয়েছে বরাদ্দের মাত্র ২০ ভাগ। তারপরও ৩১শে আগষ্টের মধ্যে ৩৬ হাজার মেট্রিক টন চাল ক্রয় সম্ভব বলে মনে করছে জেলা খাদ্য বিভাগ।







