চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনে বেশি সময় ঘুমালে হবে উপকার, বলছেন বিশেষজ্ঞরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
লাইফস্টাইল
A A
বেঙ্গলি তরুণী ঘুমাচ্ছেন, শান্ত ও আরামদায়ক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কিশোর-কিশোরীরা উইকএন্ড বা সপ্তাহ শেষে ছুটির দিনে বেশি সময় ঘুমালে অনেকেই তা আলস্য হিসেবে দেখেন। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে এটি বিলাসিতা নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজনীয়তা।

সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের নবি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. পার্থ নাগদার মতে, কিশোরদের প্রতিদিন ৮–১০ ঘণ্টা ঘুমানো জরুরি, যা তাদের বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশকে সহায়তা করে।

তবে বাস্তবে অধিকাংশ কিশোর-কিশোরী প্রতিদিন মাত্র সাড়ে ৬ ঘণ্টা থেকে সাড়ে ৭ ঘণ্টা ঘুমায় । পড়াশোনা, কোচিং, সহশিক্ষা কার্যক্রম এবং সামাজিক দায়িত্বের কারণে তাদের পর্যাপ্ত ঘুম হয় না। সপ্তাহান্তে অতিরিক্ত ঘুম তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানান তিনি।

কেন কিশোরদের দেরি করে ঘুমানো প্রয়োজন?

কৈশোরে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদমে স্বাভাবিক পরিবর্তন আসে, যার ফলে তাদের ঘুমোতে যেতে দেরি হয়। কিন্তু ভোরবেলা ক্লাসের সময়সূচি এই প্রক্রিয়াকে ব্যাহত করে, ফলে সপ্তাহের দিনে তাড়াতাড়ি উঠতে তাদের সমস্যা হয়।

Reneta

ঘুমের ঘাটতি পূরণ

সপ্তাহজুড়ে যে ঘুমের ঘাটতি তৈরি হয়, তাকে স্লিপ ডেট বলা হয়। সপ্তাহান্তে কিছুটা বেশি ঘুম এই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

কগনিটিভ বা মানসিক কার্যকারিতা বৃদ্ধি

ঘুম পূরণ হলে স্মরণশক্তি, মনোযোগ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে। পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণেও সাহায্য করে, ফলে মুড সুইং কমে এবং মানসিক চাপ হ্রাস পায়।

শারীরিক সুস্থতার জন্য উপকারী

পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মেটাবোলিজম ঠিক রাখে এবং কিশোর বয়সে শরীরের সুস্থ বৃদ্ধিতে সহায়তা করে।

আবেগিক স্থিতিশীলতা

যথেষ্ট বিশ্রাম পাওয়া কিশোররা পড়াশোনা ও সামাজিক চাপ সহজে সামলাতে পারে, ফলে তাদের মানসিক স্থিতিশীলতা বাড়ে।

ঘুমের শুদ্ধাচার বা স্লিপ হাইজিন বজায় রাখা জরুরি

সপ্তাহান্তে দেরি করে ঘুমানো উপকারী হলেও ঘুমের শুদ্ধাচার বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ডা. নাগদা কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেন:

  • নিয়মিত ঘুমের সময়: সপ্তাহান্তেও সম্ভব হলে একই সময়ে ঘুমাতে যাওয়া।
  • স্ক্রিন টাইম কমানো: ঘুমাতে যাওয়ার আগে মোবাইল, ট্যাব বা অন্য ডিভাইস ব্যবহার না করা।
  • আরামদায়ক ঘুমের পরিবেশ: শান্ত, অন্ধকার এবং ঠাণ্ডা ঘর ঘুমের মান বাড়ায়।
  • রিল্যাক্সেশন টেকনিক: বই পড়া বা হালকা সঙ্গীত শোনা ঘুমের আগে মন শান্ত করতে সাহায্য করে।

শিক্ষাগত চাপ কম থাকলে কিশোরদের সপ্তাহান্তে কিছুটা বেশি ঘুমাতে দেওয়া তাদের শারীরিক, মানসিক এবং আবেগিক সুস্থতায় বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখতে পারলে তারা স্কুল, পরিবার এবং সামাজিক জীবনের চাপ আরও দক্ষভাবে সামলাতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে, কিশোরদের যথাযথ বিশ্রাম কোনো বিলাসিতা নয় বরং তাদের সুস্থ বিকাশের অপরিহার্য অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপকারঘুমবেশি সময় ঘুম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬

২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসব

জুলাই ২৯, ২০২৬

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

জুলাই ২৯, ২০২৬

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT