চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন’

কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
সাবিনা ইয়াসমিন ও একজন পুরুষের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের মানুষেরা। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও এদিন প্রিয় শিল্পীকে নিয়ে কথা বললেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি সাবিনা ইয়াসমিনের একটি ছবি যুক্ত করে নিজের অনুভূতির কথা লিখেন শাকিব।

শুভেচ্ছা বার্তায় শাকিব খান লিখেন, “অদ্ভুত এক মায়া আছে তাঁর কণ্ঠে- যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে- তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।”

তার গান শুনলে এখনো হৃদয় শীতল হয়ে উঠে জানিয়ে তিনি লিখেন,“প্রজন্ম বদলেছে, সময়ের পালাবদল ঘটেছে, প্রযুক্তি এনেছে নতুন যুগ। কিন্তু তাঁর কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তাঁর কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।”

সবেশেষে শাকিব লিখেন,“গানের এই কিংবদন্তী সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন – এ কামনাই করি।”

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেয়া দিলশাদ ইয়াসমিন গানের জগতে হয়ে উঠেন সবার প্রিয় সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৭১ বছর পূর্ণ করে বাহাত্তরে পা দিলেন সুরের এই কিংবদন্তী। বয়স শুধু সংখ্যার খেলা— এমন মানুষদের জন্যই বলা হয়। কারণ তার গান আজও একইভাবে আলো ছড়ায়, যেমনটা প্রথম দিনের মতোই।

Reneta

জন্মদিনের বিশেষ দিনে বরাবরের মতো এবারো চ্যানেল আই নিয়েছে নানা উদ্যোগ। আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রয়েছে সাবিনা ইয়াসমিনের উপর নির্মিত শাইখ সিরাজের ডকুফিল্ম ‘জুঁই ফুল: সাবিনা ইয়াসমিন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবদন্তিকিংবদন্তী শিল্পীলিড বিনোদনশাইখ সিরাজশাকিব খানসাবিনা ইয়াসমিনসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT