চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে অপুর ‘লাল শাড়ি’ দেখতে বললেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ৩০, জুন ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পেয়েছে মোট ৫টি সিনেমা। এরমধ্যে এক চেটিয়া ব্যবসা করছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সব জায়গাতেই দর্শক এই দুটি ছবি লুফে নিচ্ছেন। কম হলেও দর্শকের প্রশংসা পাচ্ছে প্রহেলিকা, ক্যাসিনো ও লাল শাড়ি।

এরমধ্যে শুক্রবার বিকেলে সুপারস্টার শাকিব খান তার নিজের ছবি ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানালেন! ছবিটি দর্শক কেন দেখবেন, এ বিষয়ে বিশেষ কারণের কথাও উল্লেখ করেন এই নায়ক।

অপু বিশ্বাসের প্রথম প্রযোজিত ছবি ‘লাল শাড়ি’। ছবিতে তিনি অভিনয়ও করেছেন। এই ছবিটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শাকিব তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেন,‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’

তিনি আরও লিখেন,‘যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

শাকিবের এই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান।’

তাঁত শিল্পকে উপজীব্য করে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত অপু বিশ্বাস ও সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে ১২টি সিনেমা হলে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দোয়েল, সুমিত, ইমরানসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসইমরানক্যাসিনোজয়দোয়েলপ্রযোজকপ্রহেলিকাপ্রিয়তমারাশেদ মামুন অপুলাল শাড়িলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিবশাকিব খানসাইমনসিনেমাসুড়ঙ্গসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT