চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে দলের রাজকীয় জয়ে যা বললেন শাকিব

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
২:১২ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়ের উল্লাস ও জয়ের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা হারের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে রাজকীয় জয়ের দেখা পেল এবারের বিপিএলে অন্যতম হট ফেভারিট দল ঢাকা ক্যাপিটালস। যেটির মালিক ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

দেশের বিপিএলে টি-২০ এর ইতিহাসে রানের পাহাড় ভেঙে ২৫৪ রানের নতুন রেকর্ড গড়ে এবং নাম্বার ওয়ান পার্টনারশিপে দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা ক্যাপিটালস। পরে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় শাকিব খানের দল।

স্মরণীয় এ জয়ে দলটির মালিক শাকিব খান বেজায় খুশি হয়েছেন! মুম্বাই থেকে শনিবার রাতে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে বাংলা সিনেমার এই ‘রাজকুমার’ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দেশে থাকলে তো অবশ্যই মাঠে চলে যেতাম। মাঠে থেকে আমাদের প্লেয়ারদের সঙ্গে এই জয় সেলিব্রেট করতাম।

Banglabid

শাকিব বলেন,“শুরুতে ঢাকা ক্যাপিটালস যেমন খেলছিল শেষ দুই ম্যাচে প্লেয়ারদের পারফর্মেন্স পুরাই রিভার্স! এর আগের ম্যাচ হারলেও খেলার গতি চেঞ্জ হয়ে গেছে। যে হিস্ট্রি ক্রিয়েট করে ঢাকা ক্যাপিটালস জয় পেল, আমার বিশ্বাস এটি রেকর্ড হয়ে থাকবে। সাথে সাথে আগামীর ম্যাচগুলোতে সবার পারফর্মেন্স এবং এই বিজয়ের ধারা অব্যাহত থাকলে ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হবে।”

আসন্ন ঈদের ছবি ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই আছেন শাকিব খান। তিনি বলেন, “ম্যাচ চলাকালীন আমি এখানে বসে অনলাইনে খেলা দেখছিলাম। কিন্তু রান যখন ২০০ ছাড়ায় আমাদের কোম্পানির (রিমার্ক-হারল্যান) চেয়ারম্যান স্যার নিজেই খুশিতে তার ফোন থেকে ভিডিও কলে টিভি স্ক্রিনে খেলা দেখাচ্ছিলেন। দূরে থেকেও ভিডিও কলে অফিসের অন্যদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করেছি।”

শাকিব খান ইঙ্গিত দিয়ে জানান, প্রথম রাউন্ড টপকাতে পারলে তারপর থেকে আরও প্লেয়ার যুক্ত হবেন। তিনি বলেন, এবারই প্রথম আমার বিপিএলে সরাসরি যুক্ত হওয়া। এবার অনেককিছু শিখলাম। হয়তো এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।

Reneta

হাসিমুখে শাকিব জানাচ্ছিলেন, আসলে তার দল ঢাকা ক্যাপিটালসের এমন কামব্যাকই কাম্য ছিল। এ কারণে প্রথম ব্যাট করে নয় উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ায় তিনি তার ফ্যান পেজে পোস্টে লিখেছিলেন, ‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বিপিএললিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ৯, ২০২৬

‘রইদ’ দিয়ে উৎসব শুরু, সোমবার পর্দায় ‘মাস্তুল’

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ টেস্টের পিচ নিয়ে কেন মতে মিলছে না হ্যাজেলউড-রিচার্ডসনের

আগস্ট ৯, ২০২৬

বরিশাল শহর ও মানুষদের প্রশংসায় যা বললেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

প্রতি পাঁচজনে একজন থাইরয়েডে আক্রান্ত | Thyroid

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT