চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবারা শো অফ করে না, তারা দেখিয়ে দেয়: ছেলের জন্মদিনে শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

পুত্র আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সুপারস্টার শাকিব খান। ফেসবুক ও ইনস্টাগ্রামে আব্রামের জন্মদিনে পোস্টটি দেয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়!

ছেলেকে নিয়ে বলা শাকিবের অনুভূতি নেটিজনদেরও মুগ্ধ করে। আব্রামের সঙ্গে খুব একটা ছবি কিংবা ভিডিও পোস্ট করেন না শাকিব। তবে শত ব্যস্ততার মধ্যেও ছেলের সঙ্গে সময় কাটান বলে জানিয়েছেন এই তারকা।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও বাবা হিসেবে সন্তানের ভরণপোষণসহ যাবতীয় দায়িত্ব পালন করেন এই নায়ক। মাঝেমধ্যে সন্তান নিয়ে ঘুরতেও বের হন। তবে এসব মুহূর্ত কখনই জনসম্মুখে জানান না এই তারকা।  হয়তো এ কারণেই তিনি পোস্টে লিখেছেন, ‘বাবারা শো অফ করে না, তারা দেখিয়ে দেয়!’

আব্রামের জন্মদিনে শাকিব লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

আব্রামের মা অপু বিশ্বাসও জন্মদিনে ছেলেকে নিয়ে লিখেছেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে আমার কোল আলো করে। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও মানুষের মত মানুষ হও দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য।’

২০০৮ সালের ১৮ এপ্রিল নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর আব্রাম খান জয়ের জন্ম হয়। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঅপু বিশ্বাসআব্রাম খান জয়জয়লিড বিনোদনশাকিব খানসন্তানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT