বিনোদন

বাবা-মাকে নিয়ে ‘লিডার’ দেখতে হলে যাবেন শাকিব

বাবা-মাকে নিয়ে শাকিবের ছবি, পারিবারিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, ছবিতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের ৪০টির বেশি ঈদে শতাধিক সিনেমা মুক্তি পেয়েছেন শাকিব খানের। তবে আজ পর্যন্ত কোনো ঈদে তিনি তার বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে ছবি দেখেননি। কিন্তু এবার ঘটছে ব্যতিক্রম!

শুধু ঈদে নয়, শাকিব খানের অভিনয় জীবনেই এমনটা ঘটেনি। বাবা-মাকে সঙ্গে নিয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি প্রেক্ষাগৃহে বসে দর্শকের সঙ্গে উপভোগ করবেন তিনি।

এর আগে ঈদ উৎসবে ঢাকা এবং এর আশপাশে নারায়াণগঞ্জ ও গাজীপুরের প্রেক্ষাগৃহে চুপিসারে গিয়ে ছবি দেখে চলে আসতেন শাকিব।

এবার আর একা নন, এমনকি চুপিসারেও নয়, ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে যাবেন তার মা-বাবা-বোন এবং আত্মীয়, পরিজনেরাও।

শাকিব খান বললেন, ‘লিডার: আমিই বাংলাদেশ’ পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো দারুণ একটি চলচ্চিত্র। এরই মধ্যে গান ও টিজার সব শ্রেণির সিনেমাপ্রেমীর মধ্যে সাড়া ফেলেছে। আমি বিশ্বাস করি, প্রেক্ষাগৃহেও ছবিটি সবাই দারুণভাবে উপভোগ করবেন। তাই তো আমি মা-বাবা, বোন, আত্মীয়, পরিজন ও বন্ধুবান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব।

তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করবে আমাদের লিডার।

এদিকে ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে শাকিব খান অভিনীত ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। ইতোমধ্যে ছবিটি ১০০ হল পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

এমনকি ঢাকার স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি দেখার জন্য প্রথম ও দ্বিতীয় দিনের অগ্রীম টিকিট কিনতে শুরু করেছে সিনেমা প্রেমিরা।

প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনার গল্পে নির্মিত তপু খান পরিচালিত প্রথম ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’।

ছবিতে শাকিব ছাড়াও আছেন বুবলী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

বিষয়:প্রীতি বুবলী মাসুম বাশার মিলি বাশার মিশা সওদাগর রিমু রেজা খন্দকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…