চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক যুগ পর অবসরের কথা ভাববো: শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

বাংলা সিনেমার ‘নবাব’ বলা হয় শাকিব খানকে। গত ২৩ বছরের ক্যারিয়ারে প্রায় ১৬ বছর যাবৎ তিনি একাই দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমা অঙ্গন।

ক্যারিয়ারে জনপ্রিয়তার চূড়ায় থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে গেল বছর কিছুটা সমালোচিত হতে হয়েছে এই সুপারস্টারকে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভ ও ব্যক্তিগত জীবনে বিয়ে-বিচ্ছেদ ইস্যুতে তোপের মুখে পড়ায় অনেকেই বলছেন, শাকিব হয়তো অবসরে যাবেন!

তবে চলচ্চিত্রের অভিজ্ঞ প্রযোজক পরিচালকদের কথা, শাকিব খান চাইলে আরও বহুবছর রাজত্ব করতে পারবেন। কারণ মূলধারার সিনেমায় অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে এখনও শীর্ষ অবস্থানেই আছেন শাকিব।

এই নায়ক নিজেও মনে করেন, তার এখনও বহুপথ পাড়ি দেওয়ার বাকি। এখনই তিনি অবসরে যাবেন না। আরও এক যুগ পর এসব নিয়ে ভাববেন।

শনিবার রাতে দুবাইয়ের আজমাইনে ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন শাকিব খান। তাকে পেয়ে স্থানীয় বাঙালী প্রবাসীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তার নাম ঘোষণার সাথে সাথেই উপস্থিত অনেকেই, ‘নাম্বার ওয়ান’, ‘কিং খান’ বলে স্লোগান দিতে থাকেন।

সেখানে উপস্থিত থেকে শাকিব বলেন, এখনই অবসরে নিয়ে ভাবছি না। আরও এক যুগ পর অবসর নিয়ে ভাববো। তবে হ্যাঁ, এই জীবনে দেশ ও বিদেশের মানুষদের যে ভালোবাসা পেয়েছি তা আমার জন্য যথেষ্ট। ছোট্ট এই দেশ থেকে এর চেয়ে বেশী আর কী বা চাওয়ার থাকে?

Reneta

‘মানুষের ভালোবাসার চেয়ে জীবনে আর বড় কিছু নেই। আমি সেটা একবার নয়, বারবার পেয়ে থাকি। মাঝেমধ্যে মনে হয় আমার জীবন যদি এখানেই থেমে যায়, তবে কোনো আফসোস থাকবে না। কারণ, মানুষের সীমাহীন ভালোবাসায় আমি সবসময় সিক্ত হয়েছি।’

দেশ ও প্রবাসের লাখও লাখও অনুসারীর ভালোবাসায় এগিয়ে যান বলে জানান শাকিব খান। তিনি আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশে যাই। প্রতিটি দেশের প্রবাসী ভাই বোনেরা আমার প্রতি উদার ও নিঃস্বার্থ ভালোবাসা দেখায়। যখন ঘরে ফিরি তাদের সেই ভালোবাসা সঙ্গে নিয়ে যাই।’

প্রবাসীদের উদ্দেশে শাকিব খান বলেন, প্রবাসী ভাই বোনেরা পরিবার স্বজন নিয়ে বিদেশে থাকেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করেন। তারা কষ্টে করেন বিধায় তাদের পরিবার সুন্দর ভবিষ্যত পায়। আমার কাছে এই প্রবাসী ভাই বোনেরাই আসলে ‘রিয়েল হিরো’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ক্যারিয়ারদুবাইনবাবলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT