চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের শিডিউলে নেই রাফীর নাম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খানকে নিয়ে রায়হান রাফী নির্মাণ করেছিলেন ‘তুফান’। ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করে সাফল্য পায়। পরে গেল বছরে তিনি নির্মাণ করেন ‘তাণ্ডব’ নামের আরেকটি সিনেমা! সেটিও বেশ আলোচনা তৈরী করে।

তবে ‘তুফান’ মুক্তির পর থেকে দু বছর ধরে এর সিকুয়েল দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। ক’দিন পর পর ‘তুফান ২’ নিয়ে ছড়ায় নানা গুঞ্জন। সেই আলোচনায় নতুন করে ঘি ঢালতে সম্প্রতি পরিচালক রাফী একটি পডকাস্টে বলেছেন, ২০২৭ সালেই ‘তুফান ২’ আসবে, চলতি বছরে শুটিং শুরু হবে!

তবে খোঁজ নিয়ে যানা যায়, ‘তুফান ২’ নিয়ে শাকিব খান ও রায়হান রাফীর সঙ্গে তেমন কোনো ফলপ্রসূ আলোচনাই হয়নি। রাফীর এই দাবি মোটেও সত্য নয় বলে জানিয়েছে শাকিবের ঘনিষ্ঠসূত্র!

জানা গেছে, ‘তুফান’-এর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে শাকিবের অন্য সিনেমা নিয়ে আলাপ আলোচনা চলমান থাকলেও সেখানে নেই রায়হান রাফী!

শাকিবের বিশ্বস্ত ওই সূত্রটি আরো জানায়, ২০২৬ ও ২০২৭ সালে রাফীকে কোনো শিডিউল দেননি শাকিব খান। বাংলাদেশের অন্যান্য নির্মাতাদের সঙ্গে এই তারকা অভিনেতার নতুন সিনেমা নিয়ে আলাপ হলেও সেই শিডিউলের তালিকায় রায়হান রাফী নেই। তাই সূত্র জানাচ্ছে, আপাপত ‘তুফান ২’ হচ্ছে না।

২০২৫ সালের তুমুল জনপ্রিয় সিনেমা ‘বরবাদ’র পরিচালক মেহেদী হাসান হৃদয়কে দিয়ে নতুন ক্যারিশমা দেখিয়েছিলেন শাকিব খান। এই সিনেমাটি গেল কয়েকবছরের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় বলে মনে করেন দর্শকরা।

Reneta

শোনা যাচ্ছে, আগামীতেও একাধিক নতুন নির্মাতা রয়েছেন শাকিবের লাইনআপে, যারা শাকিবকে ভিন্নভাবে এবং নতুনভাবে হাজির করতে প্রি-প্রডাকশনে লেগে পড়েছেন। তাদের মধ্যে একেবারেই নেই রায়হান রাফী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানতুফান ২রাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিবশিডিউলসিডিউলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT