স্নাতক ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে পদবি ব্যবহারের ইস্যুতে চলমান উত্তেজনা নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর সকল পক্ষ একমত হয়ে জানিয়েছেন, কমিটির সুপারিশ না পাওয়া পর্যন্ত আর কোনো আন্দোলন করা হবে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে গঠিত এই কমিটিতে স্নাতক প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলী উভয় পক্ষ থেকেই তিনজন করে সদস্য রাখা হয়েছে।
মোট ছয় সদস্যের একটি সমন্বিত কমিটি গঠিত হয়েছে যারা পদবি ব্যবহারের সঠিক রীতি নির্ধারণে কাজ করবে।
কমিটির আলোচনায় পদবি লেখার ক্ষেত্রে তিনটি প্রস্তাব উঠে এসেছে। নামের আগে বিএসসি ডিগ্রিধারিরা প্রকৌশলী, ডিপ্লোমারা ডিপ্লোমা প্রকৌশলী লিখবে, নামের পরে লিখবে অথবা কিছুই লিখবে না। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।







