জনপদ

সিতেশ রঞ্জন দেব মারা গেছেন

সিতেশ রঞ্জন দেব মারা গেছেন

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন রোড নিবাসী বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের (পর্যটকদের প‌রি‌চিত সিতেশ বাবুর চি‌ড়িয়াখানা) চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন।

তার এই আকস্মিক প্রয়াণে দেশ হারালো একজন নিবেদিতপ্রাণ প্রকৃতিপ্রেমী, মানবিক ব্যক্তিত্ব এবং বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের এক অগ্রসৈনিককে। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় তাঁর নিরলস প্রচেষ্টা, অসীম মমত্ববোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা স্মরণীয়।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং সমগ্র শ্রীমঙ্গলবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিষয়:মারা গেছেনমৌলভীবাজারশ্রীমঙ্গলসিতেশ বাবুর চি‌ড়িয়াখানাসিতেশ রঞ্জন দেব
প্রতিবেদক

পলাশ চৌধুরী

গণমাধ্যম কর্মী, সংগঠক, ছড়াকার

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…