চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে বিস্ফোরণ: তিনটি তদন্ত কমিটি এবং চিকিৎসা ও স্বাস্থ্য মনিটরিং কমিটি গঠন  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
বাংলাদেশ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও  বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসন, চট্টগ্রাম কাস্টমস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তিনটি পৃথক কমিটি গঠন করেছে।

আহতদের দ্রুত চিকিৎসা প্রদান ও পরিস্থিতি মোবাবেলায় স্বাস্থ্য বিষয়ক মনিটরিং কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন সংস্থার সমন্বয়ে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার ৫জুন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) বদিউল আলমকে।

কমিটির বাকি ছয় সদস্য হলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার মো. সাহাদাত হোসেন, চট্টগ্রাম শিল্প অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার, বিস্ফোরক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘প্রতিটি সংস্থার সদস্যদের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান যেহেতু বেশি সময় আরও বেশি লাগতে পারে।’

Reneta

এদিকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফখরুল আলম অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

ফখরুল আলম বলেন, বিএম ডিপোতে আগুন লাগার ঘটনা কিভাবে ঘটলো তা তদন্ত করার জন্য বন্দর, কাস্টমস ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে কাস্টমসের একজন সিনিয়র ডেপুটি কমিশনারকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদনটি হাতে পাই, তারপর আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পারব।

বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন পূর্বক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। অধিদপ্তরের সহকারী মহিপরিদর্শক শিপন চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যসচিব করা হয়েছে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্তকে। আরেক সদস্য হলেন শ্রম পরিদর্শক (নিরাপত্তা) মো. শামীম হোসেন।

এদিকে অগ্নিকাণ্ড জনিত পরিস্থিতি মোবাবেলায় ৫ সদস্যের স্বাস্থ্য বিষয়ক মনিটরিং কমিটি গঠন করেছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। এতে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানকে আহ্বায়ক করা হয়। এছাড়া চট্টগ্রামের এমওসিএস ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরীকে ফোকাল কর্মকর্তা, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ উশ্রী দাশ গীতাকে সদস্য এবং সংযুক্ত সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী এস, এম সাহিদুল ইসলামকে দাপ্তরিক সমন্বয়ক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সীতাকুণ্ডে বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT