চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে বিস্ফোরণ: তদন্ত কমিটি গঠন, আহতদের আনা হচ্ছে ঢাকায়

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাহাজভাঙার কার্যক্রম বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সীতাকুণ্ডে বিস্ফোরণের পর ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণের ঘটনায় ঘটনতদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাহাজভাঙার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় আহত ১২ জন শ্রমিকের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

শিল্পমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে: আজ চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ১২ জন শ্রমিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের নির্দেশে আইসিইউ সাপোর্ট দিয়ে এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। মালিকদের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের জন্য জাহাজভাঙ্গা শিল্প এসোসিয়েশনের নেতৃবৃন্দকে বলা হয়েছে।

Banglabid

ঘটনাটি তদন্ত করে কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ ও এরূপ দুর্ঘটনা রোধে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মোঃ হেলাল উদ্দীনকে প্রধান করে ০৬ (ছয়) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

ইতোমধ্যে পৃথক একটি আদেশে দুর্ঘটনাকবলিত ইয়ার্ডে জাহাজভাঙার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণসীতাকুণ্ডে বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে ৩ জনের মৃত্যু

পরবর্তী

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

পরবর্তী
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

লুট হওয়া অস্ত্রের ছবি, উদ্ধার ও গ্রেপ্তারি সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT