চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শো চলাকালীন হঠাৎ প্রেক্ষাগৃহে আমির, তারপর যা হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
বিনোদন
A A
শো চলাকালীন আমিরের উপস্থিতি, দর্শকদের চমকপ্রদ প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘সিতারে জমিন পার’। যেই সিনেমা দেখতে এখন প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভীড়। আর ঠিক সেই সময় একেবারে হঠাৎই দর্শকদের চমকে দিয়ে সামনে হাজির হয়ে গেলেন আমির খান নিজে!  আর তাতেই যেন দর্শকদের চিৎকার-উল্লাসে ভেসে গেল গোটা প্রেক্ষাগৃহ।

আমির মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে বললেন, “কেমন লাগল ছবি?” সঙ্গে সঙ্গে গলা ফাটিয়ে উত্তর আসে , “অপূর্ব! আমির, আমরা গর্বিত তোমার জন্য!” এরপর তিনি দর্শকের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দেন পরিচালক আর এস প্রসন্ন, ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ও ছবির ইউনিটের অন্যান্য সদস্যদের সঙ্গে।

এসময় আমির খান বলেন, “আপনারা যে ভালবাসা দিচ্ছেন, তা আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এই ভালবাসাই আমাদের অনুপ্রেরণা।” ছবির ‘সিতারে’ এই নতুন দশজন অভিনেতা যারা অভিনয়ের মাধুর্যে মন জয় করে নিয়েছে। তাদের উদ্দেশ্যে আমির বলেন, “ওরাই ছবির আসল হৃদয় এবং আত্মা।”

Banglabid

‘সিতারে জমিন পার’ ছবির এই ১০ জন অভিনেতা-অভিনেত্রীরা হলেন অরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেণ্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরন মঙ্গেশকর।

এদিকে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ‘সিতারে জমিন পার’ এর আয় তেমন ভালো না হলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে আয় বেড়ে যায়। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ১০.৫ কোটি রুপি, দ্বিতীয় ও তৃতীয় দিনে আয় বেড়ে দাড়ায় ১৮.৫ ও ২৬ কোটি রুপি।

এর আগে ১২০ কোটি টাকার প্রস্তাব দিয়েও আমাজন প্রাইম আমিরকে রাজি করাতে পারেনি! আমির সাফ জানিয়ে দিয়েছেন, ৮ সপ্তাহের মধ্যেই ওটিটি-তে ছবি রিলিজ হোক এমনটা তিনি চান না। প্রেক্ষেগৃহই তার প্রথম পছন্দ।

Reneta

‘সিতারে জমিন পার’ স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’র হিন্দি সংস্করণ। সিনেমাটিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সিতারে জামিন পার’অরুশ দত্তআমির খানআয়ুষ বনশালিআশীষ পেণ্ডসেঋষভ জৈনঋষি শাহানিগোপী কৃষ্ণ ভার্মানমন মিশ্রবক্স অফিসবেদান্ত শর্মাসাম্বিত দেশাইসিমরন মঙ্গেশকর
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT