মায়ের শাড়িতে মুড়িয়ে সমাহিত হবেন সিরাজুল আলম খান
সিরাজুল আলম খানকে মায়ের শাড়িতে মুড়িয়ে সমাহিত করা হচ্ছে, তার শেষ বিদায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ষাটের দশকের অন্যতম ছাত্রনেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা আড়াইটায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার সকালে বায়তুল মোকাররমে প্রথম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। সেখানেই তার শেষ ইচ্ছানুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে দাদা ভাইকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






