চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা নিয়ে গান গাইতে যেতেন না নোবেল: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২০, মে ২০২৩
অপরাধ, বিনোদন
A A
নোবেল টাকার জন্য গান গাইতেন না, ডিএমপি কমিশনারের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান গাওয়ার কথা বলে অগ্রীম টাকা নিতেন গায়ক মাইনুল আহসান নোবেল। টাকা নিয়ে তিনি গান গাইতে যেতেন না। এমন এক অভিযোগে মামলা হলে  তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ২০ মে দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা বলেন।

তিনি বলেন, নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যান নাই। যার ফলে তারা বাদী হয়ে মামলা করেছেন। সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Banglabid

ডিএমপি কমিশনার বলেন, আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ।

এর আগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ও একটি প্রতারণার মামলা রয়েছে।

যা ছিল মামলার এজাহারে
গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ব্যাচ ২০১৬’-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। ১৭ মে আদালত মামলা আকারে এজাহার গ্রহণ করেছেন।

Reneta

এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে এক লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়।

পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন।

শনিবার ২০ মে ভোরে রাজধানীর ডেমরার বাসা থেকে গায়ক নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১৯ সালে জি বাংলা সারেগামাপা-য় তৃতীয় স্থান দখল করেছিলেন নোবেল। তবে ‘ভিউয়ার্স চয়েজ’-এ সেরার পুরস্কার উঠেছিল তার হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি বাংলাডিএমপি কমিশনারডিবিমতিঝিল থানামাইনুল আহসান নোবেলসারেগামাপা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন বেকাররা

পরবর্তী

জি২০ বৈঠক নিয়ে চীনের বিরোধিতায় ভারতের তীব্র প্রতিক্রিয়া

পরবর্তী
G20 India 2023 logo with lotus flower and greenery in front of red brick building. Channel i News - চ্যানেল আই নিউজ

জি২০ বৈঠক নিয়ে চীনের বিরোধিতায় ভারতের তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের রাজনৈতিক নেতা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, পাশে সাংবাদিকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে, প্রশ্ন কাদেরের

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT