জনপদ

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি।

‎সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহীগামী আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার কাজ শেষ করেছে রেলওয়ের উদ্ধারকারী দল।

মঙ্গলবার (৪ আগস্ট)‎ বিকেল সাড়ে তিনটা নাগাদ এ উদ্ধার কাজ শেষ হয়।

‎রেলওয়ে পুলিশ ও লোকাল স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ওই রুটের বেশ কয়েকটি স্টেশনে অন্যান্য আন্তঃনগর ট্রেন আটকা পড়ে আছে। ইতোমধ্যেই সাড়ে ৪ ঘন্টা পর সকল উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা।

‎উদ্ধার কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যেই বগিটি লাইন থেকে সরিয়ে ট্র্যাকটি দ্রুত চলাচলের উপযোগী করা হচ্ছে। তারা আশা করছেন দ্রুততম সময়ের মধ্যেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

‎‎এদিকে, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিষয়:বগি লাইনচ্যুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…