বাংলাদেশ

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর রেললাইনে গাড়ি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর রেললাইনে গাড়ি লাইনচ্যুতের কারণে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ইউএনবি জানিয়েছে, আজ (১৩ জানুয়ারি) সোমবার ভোর ৬টার দিকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশন এলাকায় এসে লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না।

তিনি বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।

বিষয়:বগি লাইনচ্যুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…