বিনোদন

দক্ষিণী ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা নানি, অভিনেত্রী কীর্তি

নানি ও কীর্তি সহ দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা নানি ও অভিনেত্রী কীর্তি সহ অন্যান্য তারকারা পুরস্কার গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম স্বনামধন্য অ্যাওয়ার্ড অনুষ্ঠান সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (এসআইআইএমএ)।

যেখানে এবছরের সেরা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।

সেখানেই সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (এসআইআইএমএ) সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন নানি ও কীর্তি সুরেশ। এতে হাজির হয়ে এ পুরস্কার গ্রহণ করেন তেলেগু সিনেমার এই দুই তারকা।

শ্রীকান্ত ওডেলা নির্মিত আলোচিত সিনেমা ‘দসরা’। ৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন নানি ও কীর্তি সুরেশ। গত বছরের ৩০ মার্চ মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে আয় করে ১১৭ কোটি রুপি। আর এ সিনেমার জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস পেয়েছেন নানি-কীর্তি।

এছাড়াও তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার পেয়েছেন বিজয় দেবরাকোন্ডা, সেরা অভিনেত্রী (সমালোচক) ম্রুণাল ঠাকুর, সেরা পার্শ্ব-অভিনেতা দীক্ষিত শেঠি, সেরা পরিচালক সাই রাজেশ প্রমুখ। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরা অভিনেতা রক্ষিত শেঠি, সেরা অভিনেত্রী চৈত্র আচার, সেরা পরিচালক হেমন্ত রাও প্রমুখ।

তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। ২০১২ সালে দুবাইয়ে এ পুরস্কার প্রদানের প্রথম আসর বসে। এরপর থেকে নিয়মিত এ পুরস্কার প্রদান করে আসছে আয়োজকরা।- নিউজ এইট্টিন 

বিষয়:কীর্তি সুরেশ দুবাই নানি সংযুক্ত আরব আমিরাত সেরা অভিনেতা সেরা অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…