চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরআন শিক্ষার তাৎপর্য

মিসবাহুল ইসলাম আকিব মিসবাহুল ইসলাম আকিব
২:০৯ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
ধর্ম ও জীবন
A A
কোরআন শরিফ খোলা অবস্থায় মাদ্রাসার মেঝেতে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবজাতির শিক্ষার উদ্দেশ্যে কোরআন নাযিল হয়েছে। কোরআনের প্রত্যেক আয়াতেই রয়েছে শিক্ষণীয় বিষয়। আল্লাহ তায়ালা মানুষের জীবনের তাগাদা অনুসারে একেকটি আয়াত নাযিল করেছেন, যাতে মানুষ তার জীবনের গুরুত্বপূর্ণ সবকগুলো কোরআন থেকে গ্রহণ করতে পারে।

কোরআনের শিক্ষা মানুষের মনন-মগজে অনুপ্রবেশ করাতে পাঠিয়েছেন একজন রাসূলও। তিনি শিখেছেন আল্লাহ হতে এবং শেখালেন মানুষকে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কথায় ঝরত জ্ঞানের অবারিত ফল্গুধারা।

১৪০০ বছর আগে এমন এমন জ্ঞানের সন্নিবেশ তাঁর মধ্যে পৃথিবী দেখেছে, যা আজও পৃথিবীর বড়বড় বিজ্ঞানীকেও হার মানায়। মানুষ আজও তাঁর কথা নিয়ে বিপুল গবেষণা করছে। তাঁর কথার হেকমত বারবার প্রমাণিত হচ্ছে। যুগের প্রয়োজনে কিংবা মানবতার চাহিদায় সবাই তাঁর রেখে যাওয়া শিক্ষার দিকেই ঝুঁকছে। এই শিক্ষার নামই কোরআন শিক্ষা। কেননা প্রিয় রাসূল যা বলতেন তা কোরআনের আলোকেই বলতেন। মূলত কোরআনের ব্যাখ্যাই তিনি মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করতেন।

Banglabid

কোরআন শিক্ষা কথাটি ব্যাপক। আমরা একে কোনো কারণ ছাড়াই কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। বিশুদ্ধ তেলাওয়াত শিখার প্রয়োজন আছে। তা ছাড়া নামায সহীহ হয় না। অশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে গুনাহের ভাগীদার হবার আশংকাও রয়েছে। তাই তেলাওয়াত বিশুদ্ধ করার কোনো বিকল্প নেই। কিন্তু এই কোরআন শিক্ষা কি কেবল তেলাওয়াতেই সীমাবদ্ধ? সীমাবদ্ধ তো নয়ই; বরং কোরআন শিক্ষা যতটা ব্যাপক সে অনুযায়ী তেলাওয়াত শিক্ষা তার আংশিক মাত্র। তাফসীর, উসুলে তাফসির, উলুমুল কোরআনসহ কোরআন বুঝার ক্ষেত্রে যত ধরণের জ্ঞানের প্রয়োজন, তার সবগুলোই কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত।

প্রশ্ন হলো, এত জ্ঞান সাধারণ মানুষের পক্ষে অর্জন করা কি সম্ভব? অবশ্য কোরআন শিক্ষার এতসব জ্ঞান সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়। শুধুমাত্র মাদ্রাসা পড়ুয়ারাই এই ব্যাপক জ্ঞান ধারণ করতে পারেন। কিন্তু যারা মাদ্রাসায় পড়েন না, বা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা চাইলেই তাফসীরে ইবনে কাসীর কিংবা কানযুল ঈমানের মত কোরআনের যেকোন একটি গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থের অনুবাদ চর্চা করতে পারেন। এতেকরে কোরআনের ব্যাখ্যা কিছুটা হলেও বুঝে আসা সম্ভব।

তবে একটি বিষয় মনে রাখতে হবে, কোরআন নিয়ে যেন আমরা তর্কবিতর্ক না করি। কোরআনের জটিল জটিল বিষয়ে কথা বলার যোগ্যতা রাখেন একমাত্র এর ব্যাখ্যাকাররাই। কোনো কোনো কিতাবে এসেছে, কোরআনের ব্যাখ্যাকার হতে প্রায় ৩০ রকমের জ্ঞান ধারণ করা জরুরি। অতএব অল্পজ্ঞান নিয়ে তর্কে জড়াবার আগে কার কতটুকু জ্ঞান আছে, সেটাও ভাববার বিষয়।

Reneta

আমাদের সমাজে কেউ একজন অল্প একটু অনুবাদ বই চর্চা শুরু করলেই কিছুদিনের মাথায় নিজেকে মহাজ্ঞানী হিসেবে জাহির করেন। এমন যাতে না হয়। তার কারণ, আপনাকে তাফসির চর্চার অনুমতি দেওয়া হয়েছে শিক্ষাগ্রহণের জন্যে; কারো সাথে তর্কে বিতর্কে জড়াবার জন্যে নয়। তাছাড়া প্রত্যেকের জানার যেমন সীমাবদ্ধতা আছে, তেমনই প্রত্যেকের বলার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। কোনো সাধারণ মানুষের পক্ষে কোরআনের সেসব জ্ঞান অর্জন করা সম্ভব নয়, যা একজন আলেমের পক্ষে সম্ভব। অতএব আপনি সাধারণ মানুষ হয়ে যত অনুবাদ বইই চর্চা করুন না কেন, আপনাকে একথা খেয়ালে রাখতে হবে যে, কোরআন মাজীদের জ্ঞানের সমুদ্র হতে অল্প কয়েক ফোটাই আপনার অর্জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুরআন মাজীদকুরআন শিক্ষাকোরআন শিক্ষারমজান ২০২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবনে একবারই যে দৃশ্য দেখতে চলেছে বিশ্ববাসী

পরবর্তী

নতুন সম্পর্ক নিয়ে ‘সিরিয়াস’ সেলেনা গোমেজ

পরবর্তী
সেলেনা গোমেজ ও একজন পুরুষের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সম্পর্ক নিয়ে 'সিরিয়াস' সেলেনা গোমেজ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সাদা বলের ক্রিকেটে সেরা ওপেনার হিসেবে প্রশংসা পাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাটলারকে সাদা বলের সেরা ওপেনার বলছেন সাঙ্গাকারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT