ক্রিকেট

বাটলারকে সাদা বলের সেরা ওপেনার বলছেন সাঙ্গাকারা

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সাদা বলের ক্রিকেটে সেরা ওপেনার হিসেবে প্রশংসা পাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ক্রিকেট মাঠে উল্লাসে ভাসছেন, হাতে ব্যাট ও হেলমেট।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলে এমৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জশ বাটলার। সবশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পর বাটলারকে সাদা বলের সেরা ওপেনার মানছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

রাজস্থান রয়্যালসের প্রধান কোচ সাঙ্গাকারা গুণগান করে বাটলারকে নিয়ে বলেছেন, ‘জশ সাদা বলে বিশ্বের সেরা ওপেনার। এবং তাকে যা করতে হবে তা হল, এমন ধারাবাহিকতা চালিয়ে যাওয়া এবং পেছনের কিছু গোলমাল এড়িয়ে চলা।’

সেঞ্চুরির পর বাটলার বলেছেন, ‘যতক্ষণ খেলাটি চালিয়ে যাবেন, ততক্ষণ চাপ এবং উদ্বেগ থাকবে। মাঝে মাঝে নিজের জন্য বলতে হবে, এটি ঠিক হয়ে যাবে। কাজ করতে থাকুন, কঠোর পরিশ্রম করুন, একপর্যায়ে ঠিক হয়ে যাবে। আসলেই শেষ খেলায় খুব ভালো বোধ করেছি, যদিও মাত্র ১৩ রান করেছিলাম।’

গত ম্যাচে আইপিএলে বিরাট কোহলি ও জস বাটলারের দ্বৈরথ দেখেছে সয়াই মানসিং স্টেডিয়াম। রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোহলির ১১৩ রানের ইনিংসে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানতাড়ায় নেমে জশ বাটলারের ৫৮ বলে অপরাজিত ১০০ রানে পাত্তাই পায়নি কোহলির দল। ঘরের মাঠে ৬ উইকেটের জয় পেয়েছে সাঞ্জু স্যামসনের রাজস্থান।

বেঙ্গালুরুর বিপক্ষে জয়ে চার ম্যাচে চার জয়ে টেবিলের শীর্ষে স্যামসনের দল। দুইয়ে আছে কলকাতা এবং তিনে ধোনি-মোস্তাফিজদের চেন্নাই সুপার কিংস।

বিষয়:আইপিএল ২০২৪ কলকাতা কোহলি চেন্নাই বাটলার বেঙ্গালুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…