চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেহানার পাশে মানবিক বলিউড!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত একাধারে তিনি বেশ কিছু হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। বলিউডের স্বর্ণযুগের খ্যাতনামা অভিনেত্রী বলা হয় তাকে, তিনি রেহানা সুলতানা।

সম্প্রতি শারীরিক এবং আর্থিক সমস্যায় জর্জরিত বর্ষীয়ান এই অভিনেত্রী। আর অভিনেত্রীর এই অসময়েই আর্থিক সহায়তা করতে এগিয়ে এলেন বলিউডের অনেকেই, আরও একবার দৃষ্টান্ত স্থাপন হলো মানবিকতার।

‘দস্তক’, ‘চেতনা’সহ আরও বহু সিনেমা উপহার দিয়েছিলেন যিনি, সেই রেহানা সুলতানা গত বেশ কয়েক বছর ধরে লাইম লাইট থেকে দূরে ছিলেন শারীরিক অসুস্থতার কারণে। তবে সম্প্রতি অভিনেত্রীর এতটাই স্বাস্থ্যের অবনতি হয় যে জরুরী পরিস্থিতিতে কার্ডিয়াক সার্জারির প্রয়োজন হয়।

রিপোর্ট অনুযায়ী জানা যায়, সম্প্রতি অভিনেত্রী তার ভাইয়ের সঙ্গে মুম্বাইতে রয়েছেন। অপারেশনের চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে অভিনেত্রী তো বটেই, তার পরিবারের সকলেও ভীষণভাবে চিন্তিত ছিলেন। অভিনেত্রীর এই আর্থিক সংকটের কথা জানতে পেরে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন বলিউডের বহু ব্যক্তিত্ব।

ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন পরিচালক সমিতির সভাপতি অশোক পন্ডিতের নেতৃত্বে রোহিত শেঠি, রাজন শাহী, বিপুল শাহ এবং জাভেদ আখতারের মতো বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে আসেন অভিনেত্রীকে সাহায্য করার জন্য।

সকলে মিলে একটি ত্রাণ তহবিল তৈরি করেন যেখানে সকলে মিলে আর্থিক সাহায্য করতে পারেন এবং সুস্থ করে তুলতে পারেন এই প্রবীণ অভিনেত্রীকে। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডরেহানা সুলতানাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT