চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর ‘আন্ধার’-এ সিয়ামের নায়িকা হচ্ছেন তুষি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৩:১৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A
নায়িকা তুষি ও অভিনেতা রাফীর ছবি, নাটক 'আন্ধার' এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানকে নিয়ে ‘তাণ্ডব’ নির্মাণের পর রায়হান রাফী নতুন ছবি বানাতে যাচ্ছেন। তার এই ছবির নাম ‘আন্ধার’।

থ্রিলার, রোমান্স কিংবা অ্যাকশন ছবি বানিয়ে নির্মাণ মুন্সিয়ানা দেখানো রাফী এবার তুলে ধরছেন ভৌতিক জনরার গল্প। যেখানে নায়ক থাকছেন সিয়াম আহমেদ, সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী।

তবে ছবিতে নায়িকা হিসেবে কে থাকছেন সেই খবর প্রকাশ্যে আসেনি। কিন্তু একাধিক সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে, ‘আন্ধার’ ছবির নায়িকা হলেন লাক্স চ্যানেল আই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা অভিনেত্রী নাজিফা তুষি। এ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন সিয়াম-তুষি!

সূত্রটি জানাচ্ছে, ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ ছবি দুটির মাধ্যমে বড়পর্দায় নজর কেড়েছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক সাইড অব ঢাকা, নেটওয়ার্কের বাইরে, সিন্ডিকেট এই কনটেন্টগুলোতে অভিনয় করেছেন তুষি।

‘আন্ধার’ নিয়ে জানতে চাইলে নাজিফা তুষি চ্যানেল আই অনলাইনকে বলেন, আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারেনা, তাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আমি আপাতত কিছু বলতে পারবো না, যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন।

এদিকে, ‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এর পর ‘আন্ধার’র মাধ্যমে আবারও রাহয়ান রাফীর নির্মাণে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রায় অভিনেতা সিয়াম আহমেদ।

Reneta

রাফীর নির্মাণে তুফান-এ ছিলেন চঞ্চল চৌধুরী, অন্যদিকে তুষি অভিনয় করেছিলেন রাফী পরিচালিত ডার্ক সাইড অব ঢাকা-তে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রত্যেকে।

‘আন্ধার’ ছবির গল্প তৈরি করেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী, আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে আগামীমাসে ‘আন্ধার’র শুরু হবে শুটিং। সূত্র বলছে, দুই ঈদ ছাড়াই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ঠদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্ধারচঞ্চল চৌধুরীনাজিফা তুষিবেজবাবারায়হান রাফীলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT