অর্থনীতি

‘স্বপ্ন’ এখন মোহাম্মদপুর রিং রোডে

শাওমির নতুন স্টোরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাওমির নতুন স্টোরের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মীরা অংশগ্রহণ করছেন, ব্যানার ও গ balloons দিয়ে সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন মোহাম্মদপুর রিং রোডে। বৃহস্পতিবার ৩১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়েছে। নতুন এই আউটলেট উদ্বোধন করেন ‘স্বপ্ন’র অপারেশন্স ডিরেক্টর আবু নাছের।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কমিশনার সলিমুল্লাহ সলু। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, হেড অফ রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল এবং রিজিওনাল হেড অব অপারেশন রঞ্জন আল মিদাসহ অনেকে।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৮টি জেলায়। নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষ্যে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

নতুন আউটলেটের ঠিকানা: প্লট নাম্বার ৫, জনতা হাউজিং রিং রোড, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগের জন্য নাম্বার: ০১৪০১১৮৮১৩২।

বিষয়:স্বপ্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…