চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট পেয়ে হাসপাতালে গিল, টেস্টের বাকি দিনে নামা নিয়ে সংশয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শুভমন গিল

শুভমন গিল

কলকাতা টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘাড়ে ব্যথার পাওয়ার কারণে দ্বিতীয় দিন মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক শুভমন গিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নেয়া হয় গিলকে। কলকাতা টেস্টের বাকি দিনগুলোতে গিলের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দ্বিতীয় দিন শেষে গিলকে স্ক্যান করার জন্য স্টেডিয়াম থেকে স্ট্রেচারে করে বেসরকারি একটি হাসপাতালে নেয়া হয়েছিল। তার ঘাড়ে ব্রেস পরানো হয়। ভারতীয় অধিনায়কের সাথে দলের চিকিৎসক এবং একজন নিরাপত্তা অফিসার ছিলেন।

ব্যাটে নামার পর সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারের বলে সুইপ শট খেলে চার মারেন গিল। এরপরের বল খেলার আগে ঘাড়ে অস্বস্তি বোধ করেন তিনি, তৎক্ষণাৎ ফিজিওকে ডেকে ঘাড়ের পেছনের অংশ দেখান। এরপর রিটায়ার হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর ভারত ১৮৯ রানে অলআউট হয়।

প্রথম সেশনের পর বিসিসিআই থেকে জানানো হয়েছে, শুভমন গিলের ঘাড়ে ব্যথা আছে এবং বিসিসিআই মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছে। দ্বিতীয় দিনের খেলার আগে, গিল কোচিং স্টাফ এবং মেডিকেল টিমের একজন সদস্যের সামনে ঘাড়ের অনুশীলন করেন। ২০২৪ সালের অক্টোবরে ঘাড়ের পেশি স্টিফ হওয়ার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন গিল।

ভারতের বোলিং কোচ মর্নে মরকেল বলেন, ‘গিল খুবই ফিট একজন খেলোয়াড়, তিনি নিজের যত্ন খুব ভালোভাবে নেন। তাই, আজ সকালে তিনি ঘাড় স্টিফ অবস্থায় ঘুম থেকে উঠেছিলেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাটেস্টভারতলিড স্পোর্টসশুভমন গিলসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT