চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনদেশের তিন উৎসবে দেশী ‘দাঁড়কাক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৪
বিনোদন
A A

১৫তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নসহ ভারত ও যুক্তরাষ্ট্রের তিনটি উৎসবে দেখানো হবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ‘দাঁড়কাক’ সংশ্লিষ্টরা। 

তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকীর নির্মাণ করেছেন ‘দাঁড়কাক’। তিনি জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে নির্বাচিত মাত্র ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি হিসেবে ‘দাঁড়কাক’ আগামী ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম IFFM365-এ শুধু অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদিকে আগামী ১৬ থেকে ১৮ আগস্ট ভারতের শিমলায় ঐতিহাসিক গেইটি থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও, সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, যা আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

প্রখ্যাত লেখক শহীদুল জহিরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে এ চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী। ‘দাঁড়কাক’ পরিবারের অন্য সদস্যদের ওপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষ তোরাব শেখ-এর অস্তিত্ব সংকটের গল্প এটি।

তোরাব শেখ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। পাশাপাশি আরও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাঈদুল হক। অভিষেক হয়েছে জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খানের।

Reneta

পরিচালক নিজেই প্রযোজনার দায়িত্বে ছিলেন ছবিটির। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন সাইয়্যিদ শাহজাদা আল কারীম, ইসরাত জাহান, সাকিব ইফতেখার ও হাসিব শাকিল। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন হাসনাত সোহান। চলচ্চিত্রটির সম্পাদনা ও শব্দ পরিকল্পনা করেছেন সুজন মাহমুদ।

ট্রেলারে ‘দাঁড়কাক’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাচলচ্চিত্র উৎসবজয়ন্তদাঁড়কাকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল

জুন ২৮, ২০২৬

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT