বাংলাদেশ

সমরাস্ত্র প্রদর্শনীতে ডামী বন্দুক দিয়ে শ্যুটিং

সমরাস্ত্র প্রদর্শনীতে ডামী বন্দুক দিয়ে শ্যুটিং

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চলছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সপ্তাহব্যাপী ‘সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪’।  ঢাকার তেজগাঁও পুরাতন বিমান বন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে এই সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর আয়জন করা হয়।  ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সমরাস্ত্র প্রদর্শনীতে ছিল আগ্রহী দর্শনার্থীদের ভিড়।

প্রদর্শনীতে ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন এবং মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত  অস্ত্র সরঞ্জাম।  সামরিক বাহিনদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও ট্যাংকার প্রদর্শনী।   এছাড়াও ছিল অর্কেষ্ট্রায় সংগীত পরিবেশনা।

২৬ মার্চ থেকে ৩০ মার্চ এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।  প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি কম্ব্যাট রাইডে চড়ার অভিজ্ঞতা পান। তারা ঝুলন্ত ক্রেন, রোপ স্লাইডিং করার পাশাপাশি ছুড়ি নিক্ষেপ ও ডামী বন্দুক দিয়ে শ্যুটিং করেন। এছাড়াও ছিল চৌকষ সেনা দ্বারা মোটরসাইকেল কসরত।

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান সংশ্লিষ্ট বিষয়ের উপর নির্মিত স্টলসমূহে ছিল দর্শনার্থীদের আগ্রহ।

বিষয়:নৌ বিমানবাহিনী সমরাস্ত্র প্রদর্শনী সেনা স্বাধীনতা যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…