মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এসময় সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
পরে সশস্ত্র বাহিনীর চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। শিখা অনির্বাণের পরিদর্শন বইয়েও সই করেন প্রধানমন্ত্রী।
এদিন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত নিজের কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এসময় সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
এরপর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ও চা-চক্রে অংশ নেন প্রধানমন্ত্রী।







