চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোশাররফকে নিয়ে চ্যালেঞ্জিং শুটিং শেষ করলেন ব্রাত্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ মুক্তির পর পরই নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের দাপুটে অভিনেতা ও নির্দেশক ব্রাত্য বসু। হুগলির ‘দাউদ ইব্রাহিম’ খ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে নিয়ে সদ্যই সেই ছবির শুটিং শেষ করেছেন এই নির্দেশক।

গ্যাংস্টার হুব্বাকে নিয়ে ব্রাত্য বসুর সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবিতে হুব্বার চরিত্রে মোশাররফকে দেখতে কেমন লাগবে, তা আগেই প্রকাশ করেছেন নির্মাতা। এবার ‘হুব্বা’র শুটিং সম্পন্ন হওয়ার খবর জানিয়ে বেশকিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন ব্রাত্য বসু।

নির্মাতা ব্রাত্য বসু শুটিং শেষ হয়েছে জানিয়ে কিছু স্থিরচিত্র শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘নতুন ক্রাইম থ্রিলার গ্যাংস্টার ছবি ‘হুব্বা’র শেষ পর্বের বর্ণময় এবং চ্যালেঞ্জিং শুটিং শেষ হল।’

Banglabid

তিনি লিখেছেন,‘ছবিতে নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। সঙ্গে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তাছাড়া নতুন একঝাঁক থিয়েটারের ডিসিপ্লিন্ড সম্ভাবনাময় এবং পোড়খাওয়া উদ্দীপক অভিনেতা অভিনেত্রীরাও আছেন।’

এরআগে ব্রাত্য বসু কলকাতার সংবাদ মাধ্যমকে ছবিটি নিয়ে বলেন, ‘ডিকশনারি’-তে পুরোদস্তুর সম্পর্কের গল্প বলেছিলাম, এবারের ছবির প্রেক্ষাপট রাজনীতি ও সমাজব্যবস্থা। এটিকে পটিলিক্যাল থ্রিলার বলা যায়।

কিন্তু কে এই হুব্বা শ্যামল? হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন এই গ্যাংস্টার। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত হন হুব্বা। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। খুন, অপহরণ, ড্রাগ পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে, পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান। ২০০৫ সালে সল্ট লেক থেকে হুব্বার অতিনাটকীয় গ্রেপ্তারির কথা আজও মনে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ।

Reneta

শোনা যায়, ৭০টা মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। এই ডন ২০০৯ সালে লোকসভা নির্বাচনে স্বাধীনভাবে ভোটেও দাঁড়িয়েছিলেন। যাতে বেজায় বিপাকেও পড়েছিল শাসকদল। পরবর্তী সময়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। ২০১১ সালে বেশকিছুদিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচগলা দেহ ভেসে উঠে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দ্রনীল সেনগুপ্তকলকাতাথিয়েটারপৌলুমী বসুব্রাত্যব্রাত্য বসুমোশাররফ করিমশুটিংসিনেমাহুব্বা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT