শুটিং সেটে চিতাবাঘের আক্রমণ, আতংকে শিল্পীরা!

A young man with long hair and a beard, wearing a colorful checkered shirt, standing outdoors with greenery in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
সোমবার (১৭ জুলাই) মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে শুটিং চলছিল ‘আজুনি’ নামক এক টিভি সিরিয়ালের। যেই সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছে টিভি তারকা শোয়েব ইব্রাহিম ও আয়ুষী খুরানা। সেই শুটিং সেটেই হঠাৎ ঘটলো এক লংকাকাণ্ড!
হঠাৎ ফ্লোরে চিৎকার। নিমেষের মধ্যেই শুরু হল দৌড়োদৌড়ি। দেখা গেল হঠাৎই সিরিয়ালের সেটে ঢুকে পড়লো এক চিতাবাঘ। সেই চিতাবাঘই আক্রমণ করে বসে শুটিং সেটে থাকা এক কুকুরকে। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এসময় প্রায় ৩০০ জন লোকের উপস্থিতিতে ছিলেন সেই শুটিং সেটে। তার মাঝেই কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে ওই চিতাবাঘ। যদিও শুটিং সেটে কোন কলাকুশলীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বর্তমানে খুব আতংকে রয়েছেন শিল্পীরা।
এ বিষয়ে এআইসিডাব্লিউএ এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত শ্রমিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শিগগির এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন যে, ‘এটিই প্রথমবার নয় যে কোন শুটিং সেটে চিতাবাঘ প্রবেশ করেছে। এর আগেও একাধিক বার এই ঘটনা ঘটেছে। যা রীতিমত সকলের আতঙ্কে পরিণত হয়েছে।’
সূত্র: জুম






