চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় টেলি অভিনেতার মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

সিরিয়ালের শুটিং করতে গিয়ে মৃত্যু হল টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজনের। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার।

রবিবার (১৯ জানুয়ারি) উমেরগাঁও আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৪ বছর।

জানা গেছে, রবিবার নিজের শো ‘শিব শক্তি তপা ত্যাগ তাণ্ডব’-এর শুটিং করছিলেন তিনি। অসুস্থ বোধ করায় তিনি সেট ছেড়ে শুটিং কমপ্লেক্সের মধ্যেই নিজের ফ্ল্যাটে ফিরে যান। পরে তিনি সেটে না ফেরায় এই শোয়ে তার সহ-অভিনেতা ও কলাকুশলীরা বিরক্ত হতে শুরু করেন। পরবর্তীতে সিরিয়ালের কলাকুশলীরা উমেরগাঁওয়ে অভিনেতার ফ্ল্যাটে দেখা করতে গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজায় কড়া নাড়লেও কেউ দরজা খোলেননি। এমন পরিস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে অভিনেতাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তারা। তারা তৎক্ষণাৎ অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ ছাড়াও ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘দেবো কে দেব মহাদেব’-এর মতো টিভি শোতেও দেখা গিয়েছে যোগেশকে। এর পাশাপাশি যোগেশ ‘মুম্বাইচে শাহানে’ এবং ‘সংসারচি মায়া’র মতো মারাঠি ছবিতেও কাজ করেছেন।

যোগেশ মহাজনের সহ-অভিনেতা আকাঙ্ক্ষা রাওয়াত ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘উনি খুবই প্রাণবন্ত মানুষ ছিলেন। তার সেন্স অফ হিউমারও ছিল দুর্দান্ত। এক বছরেরও বেশি সময় হয়ে গেল আমরা একসঙ্গে শুটিং করেছি। তবে আচমকা এই খবরে আমরা সবাই হতবাক।’- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাযোগেশ মহাজনহৃদরোগে আক্রান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT