চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে শিরোনামহীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
একটি ব্যান্ডের পাঁচ সদস্যের দলীয় ছবি, তারা স্টাইলিশ পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ বছরের পথচলায় প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। বিগত বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে সফর হলেও কানাডায় এবারই প্রথম লাইভ পারফরম্যান্স করবে দলটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিরোনামহীন জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে ‘মিক্সটেপ’-এর আয়োজনে টরন্টো কনসার্টের মাধ্যমে কানাডায় পারফরম্যান্স শুরু করবে শিরোনামহীন।

২০২৫ সাল শিরোনামহীনের জন্য বৈচিত্র্যময় বলে জানান ব্যান্ড লিডার জিয়াউর রহমান। এবছর আরও কিছু দেশে ট্যুর অফার এবং প্ল্যান আছে শিরোনামহীনের।

Banglabid

ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজি আহমেদ শাফিন জানান, বিগত বছরে ইউরোপ ট্যুরে আমরা বেশ কিছু দেশে ভ্রমণ করেছি, তাদের সংস্কৃতি, প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। আশা করছি, এবছরের ট্যুরগুলোও আমরা উপভোগ করতে পারবো।

ব্যান্ডের কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক বলেন, এই ট্যুরগুলো থেকে আমাদের অভিজ্ঞতা এবং এমন কিছু নলেজ তৈরি হয়, যা ক্রিয়েটিভ চর্চার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

সবশেষ প্রকাশিত ‘বাতিঘর’ অ্যালবাম এর গান প্রকাশের ধারাবাহিকতায় এবছর ‘প্রিয়তমা’ গানটি রিলিজ করেছে শিরোনামহীন এবং এক মাসের ব্যবধানে শুধুমাত্র ইউটিউবে ১৫ লক্ষাধিক শ্রোতার কাছে পৌঁছে গেছে।

Reneta

জানা যায়, শিরোনামহীন এর আরও চারটি গান মিউজিক ভিডিও নির্মাণসহ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে। থাইল্যান্ড এবং ইন্ডিয়ার একাধিক লোকেশনে এই মিউজিক ভিডিওগুলো শিরোনামহীন সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে নির্মাণ করেছে। এখন পর্যন্ত অপ্রকাশিত ‘কতদূর’ গানটি প্রবাসী বাংলাদেশীদের জীবনবোধ এবং রেমিট্যান্স এর প্রেক্ষাপটে নির্মিত।

এছাড়া জনপ্রিয় ‘এই অবেলায়’ গানের সিক্যুয়েল নির্মাণ সম্পন্ন হয়ে গেলেও এখন পর্যন্ত রিলিজ করেনি শিরোনামহীন। স্পনসর এর সহযোগিতা পেলেই এই গানগুলো শিগগির প্রকাশিত হবে বলে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: "এই অবেলায়"কানাডা ট্যুরজিয়াউর রহমান জিয়াবাতিঘরব্যান্ডশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT