বিনোদন

শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত ‘এই অবেলায় ২’ মুক্তির ঘোষণা

নতুন গানের জন্য চ্যানেল আই অনলাইন এর ব্যানার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ব্যানার ছবি যেখানে পাঁচজন শিল্পী সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোনামহীন ঘোষণা করলো তাদের জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায় ২’! এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর সমাপ্তি গান হিসেবে মুক্তি পাচ্ছে।

শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া জানান, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘এই অবেলায় ২’ মুক্তি পাবে। গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের দৃষ্টিনন্দন বেশকিছু লোকেশনে।

জিয়া জানান, ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একই দিনে বাংলা ও ইংরেজি— দুই ভার্সনেই প্রকাশ পাবে।

‘এই অবেলায় ২’-এর কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এছাড়া কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে।

গানটির অফিসিয়াল টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

‘এই অবেলায়’-এর সিকুয়েল ঘোষণার দিনে আরো দুটি সুসংবাদ দিয়েছে শিরোনামহীন।

এরমধ্যে একটি হচ্ছে, ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’ মুক্তি পাচ্ছে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায়, শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক, এটি শিরোনামহীনের তার প্রথম গান নির্মাণ কাজ।

দ্বিতীয় সুখবরটি হচ্ছে, ‘ক্লান্ত কফিশপ’ রিলিজ এর পরই কানাডার টরন্টোর উদ্দেশ্যে ফ্লাইটে উড়াল দিবে ‘শিরোনামহীন’ সদস্যরা। এটাই শিরোনামহীনের প্রথম কানাডা সফর। কানাডা মাতিয়ে নভেম্বরের ৬ তারিখে দেখে ফিরবে দলটি।

বিষয়:"এই অবেলায়" কানাডা গান জিয়া জিয়াউর রহমান জিয়া বাতিঘর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…