বাংলাদেশ

আরব আমিরাতে নোঙ্গর করেছে জলদস্যু থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ

আরব আমিরাতে নোঙ্গর করা জলদস্যু মুক্ত এমভি আব্দুল্লাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতে নোঙ্গর করা জলদস্যু মুক্ত এমভি আব্দুল্লাহ, রাতে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরে নোঙ্গর করেছে।

গতকাল (২২ এপ্রিল) সোমবার রাত ৮টায় কে.এস.আর.এম গ্রুপের মালিকানাধীন জাহাজটি আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরের জেটিতে নোঙ্গর করেছে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

বিএম জামাল হোসেন সাংবাদিকদের জানান, ২৩ জন নাবিক শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাদের মনোবল চাঙ্গা রয়েছে। ২ জন নাবিক উড়োজাহাজে দেশে ফেরার কথা থাকলেও তারা সিদ্ধান্ত পরিবর্তন করে জাহাজেই দেশে ফেরার কথা জানিয়েছেন।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে এমভি আব্দুল্লাহ জাহাজটি আমিরাতের উদ্দেশে রওনা হয়। ভারত মহাসাগরে প্রবেশের পর সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে। দীর্ঘ ৩১ দিন জিম্মি থাকার পর মুক্ত করা হয় জাহাজসহ নাবিকদের।

বিষয়:আরব আমিরাত এমভি আব্দুল্লাহ জলদস্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…