চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহত ছাত্র-জনতার চিকিৎসায় অর্থ সহায়তা দিল শিল্পী সমিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

জুলাই-আগস্টে দেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। শত শত জীবনের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন হলেও আহত হয়েছে হাজার হাজার ছাত্র-জনতা।

দেশের বিভিন্ন হাসপাতালে এসব আহতদের চিকিৎসা চলছে। ছাত্র জনতার আন্দোলনে চিকিৎসাধীন এমন সব আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিল্পী সমিতির সাত সদস্যের একটি টিম আহত ছাত্র-জনতাদের দেখতে যান। ঘুরে ঘুরে দেখে তাদের সান্ত্বনা দেন।

ঢামেকে যাওয়া শিল্পী সমিতির সদস্যদের মধ্যে ছিলেন ডি, এ তায়েব, আরমান, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, সুচরিতা, শুব্রত, চুন্নু, সনি রহমান।

তারা জানান, গুলির ছররায় অনেকের শরীরে ভয়াবহ ক্ষত হয়েছে, কারো বা পেটে পিঠে গুলি, কারো হাত বা পা কাটা। হাসপাতালের বেডে শুয়ে চিকিৎসা নেওয়া এসব আহতের আহাজারি দেখে তাদের প্রত্যেকের হৃদয় নাড়া দিয়েছে।

Reneta

সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, আহতদের দেখে ফেরার পথে টিএসসি-তে আন্দোলনে আহদের চিকিৎসায় বুথ রয়েছে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আহদের চিকিৎসায় সেই ফাণ্ডে অর্থ সহায়তা দিয়েছি।

শুধু ছাত্ররা নয়, আন্দোলন চলাকালীন সাধারণ জনতাসহ আহতদের সঠিক চিকিৎসা যাতে হয়, তাতে আমরা পাশে আছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতিছাত্র আন্দোলনঢাকা মেডিকেল কলেজ হাসপাতাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

জুন ১০, ২০২৬

মারা গেছেন প্রখ্যাত পরিচালক ভারতীরাজা

জুন ১০, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার, আসছে দ্রুত সিদ্ধান্ত

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাম চিকিৎসায় জরুরি সরঞ্জাম হস্তান্তর

জুন ১০, ২০২৬

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT