চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলার নবগঠিত পরিষদের সভায় যেসব বিষয়ে সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
শিল্পকলার নবগঠিত পরিষদের সভায় অংশগ্রহণকারী সদস্যরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৩ বছর মেয়াদে নবগঠিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

২৭ সদস্য বিশিষ্ট পরিষদ কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ১৭ টি আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্পকলা একাডেশি।

আলোচ্যসূচির মধ্যে- বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ১২৪তম সভার কার্যবিবরণীর অনুমোদন; বিগত সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি; বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন সংশোধন বিষয়ক আলোচনা; একাডেমির প্রবিধানমালা সংশোধন বিষয়ক আলোচনা, জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্র বাতিল করে এ সংক্রান্ত পরিচালনা নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে আলোচনা; একাডেমির বিভিন্ন ভবনসমূহে স্থাপিত মিলনায়তনের নামকরণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিল্পকলার নবগঠিত পরিষদের সভা, আলোচনা ও সিদ্ধান্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন সভা/সেমিনার/প্রশিক্ষণ/উৎসব/সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলোচক/ সভাপতি/প্রশিক্ষক/প্রশিক্ষণার্থী/শিল্পী সম্মানী বৃদ্ধি সংক্রান্ত আলোচনা, যৌথ প্রযোজনায় অনুষ্ঠান বা কর্মশালা আয়োজনের নীতিমালা ২০২৪, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক-এর বই পুনর্মুদ্রণ ও দেশব্যাপী আতশি আরশি কর্মকাণ্ড চালু করা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতাধীন রাজবাড়ি অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের তিন ক্যাটাগরি ৫০টি অ্যাক্রোবেটিক নতুন পদ সৃজন এবং অ্যাক্রোবেটিক শিল্পী সম্মানী বৃদ্ধি বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়ে শিল্পকলা একাডেমি।

জাতীয় কমিটির সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিয়েনাল সেল গঠন, কর্মী নিয়োগ ও সম্মানী, কিউরেটর নিয়োগ ইত্যাদি কার্যক্রম প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ভাড়া পূন:নির্ধারণ, “ভাষা সৈনিক গাজীউল হক” পুরস্কারের (টিডিআর) ফান্ডসহ একাডেমির বিভিন্ন শিল্পীসহ অনান্যদের নিকট পরিশোধিত অর্থ বিকাশের মাধ্যমে বিতরণের প্রস্তাবনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আলোচ্যসূচীগুলোর প্রেক্ষিতে উপস্থিত পরিষদ সদস্যদের আলোচনা ও সিদ্ধান্তে ১০টি কমিটি ও উপকমিটি গঠিত হয়েছে। কমিটিগুলো নির্ধারিত বিষয়ে যাচাই-বাছাই করে পরিষদ সভায় উপস্থাপন করবে। বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চাকুরি প্রবিধানমালার খসড়া যাচাই, একাডেমির বিভিন্ন সভা/সেমিনার/প্রশিক্ষণ/ উৎসব/সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলোচক/সভাপতি/ প্রশিক্ষক/প্রশিক্ষণার্থী/শিল্পী সম্মানী বৃদ্ধি সংক্রান্ত, অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পী সম্মানী বৃদ্ধি, যৌথ প্রযোজনায় অনুষ্ঠান বা কর্মশালা আয়োজনের নীতিমালা প্রনয়ণ, একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ে শিল্পীদের শ্রেণিভুক্তিকরণ, চারুকলা সংক্রান্ত বিষয়ে মতামত যাচাই, একাডেমির গবেষণা ও প্রকাশনা বিষয়ে কমিটি এবং একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে শিল্পীদের শ্রেণিভুক্তিকরণের জন্য ভিন্ন ভিন্ন সদস্য বিশিষ্ট কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিষদশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT