চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নাটক-সিরিজ-সিনেমায় শিহাব শাহীন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৫
বিনোদন
A A
শিহাব শাহীনের নাটক সিরিজের প্রচারচিত্র, বাংলাদেশি টেলিভিশন শিল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দায় আগে থেকেই জনপ্রিয়, বড়পর্দাতে ‘ছুঁয়ে দিলে মন’ বানিয়ে নিজের জাত চিনিয়েছেন। হাল সময়ের ওটিটি প্লাটফর্মেও তিনি বেশ দক্ষ। শুরুর দিকে বাংলায় সবচেয়ে জনপ্রিয় ওটিটি কন্টেন্ট ‘আগস্ট ১৪’ দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। পরে ‘সিন্ডিকেট’ এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ তো সময়ে ক্রেজ!

বলছি নির্মাতা শিহাব শাহীনের কথা। এবারে ঈদে যিনি আছেন সব মাধ্যমে। নাটক, ওয়েব সিরিজ এবং বড়পর্দায় সিনেমা- সবখানেই ছাপ রাখতে যাচ্ছেন এই নির্মাতা।

‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার প্রায় ১০ বছর পর দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শিহাব শাহীন। সেদিক থেকে এবারের ঈদটা তার জন্য একটু অন্যরকমই।

এই উৎসবে মুক্তি পাচ্ছে তার নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ এর দ্বিতীয় সিজন এবং বড় পর্দায় ‘দাগি’!

কোনো চাপ অনুভব না করলেও বিষয়টি বেশ উপভোগ করছেন বলে জানান শিহাব শাহীন। তার মতে, দর্শকের সঙ্গে এঙ্গেইজ করতে পারলেই আমি খুশি, এটা আমার সব কন্টেন্টের ক্ষেত্রেই। গল্পে দর্শকদেরকে এঙ্গেইজ করতে পারাটাই আমার মূল চ্যালেঞ্জ।

একইসঙ্গে এতগুলো কাজ আসায় কোনো কনটেন্টের কারণে অন্যটির উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করেন কী, এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, “আমার কাছে তা মনে হয় না। ইউটিউব কিংবা ওটিটিতে কাজ দেখবে বলে যে সিনেমা হলে যাওয়া যাবে না, বিষয়টা তো এমন না।”

Reneta

তিনি বলেন,“আমার সিনেমাটা একদম পরিবার নিয়ে দেখার মতো, পরিবার কেন্দ্রিক গল্প পাশাপাশি বিনোদনমূলক। দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার জন্য যায়, এটা একদমই তেমন সিনেমা। আর ওটিটির জন্য ওটিটির মতো করেই কনটেন্ট বানিয়েছি, যেটা নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ছিল। যেহেতু এটা ‘সিন্ডিকেট’ ইউনিভার্সের অংশ, দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেন স্বপনআগস্ট ১৪আফরান নিশোচরকিদাগিনিশোমাই শেলফ অ্যালেন স্বপনলিড বিনোদনশিহাব শাহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT