রাজনীতি

১৪ বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন

বাংলাদেশের ছাত্র শিবিরের সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে অংশগ্রহণ করছে, ঢাকার একটি হালকা আলোয় ভরা হলের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে সংগঠনের সমাবেশ হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে নির্বাচন করা হবে সংগঠনের নতুন কমিটি।

সোমবার (৩১ ডিসেম্বর) সকালে শুরু হয় সম্মেলন। এতে দলটির সারা দেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতারাসহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।

জানা যায়, এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল (সোমবার) রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সদস্য সম্মেলন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। সারাদেশ থেকে আসা জনশক্তিদেরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিতে দেখা গেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…