চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
বিনোদন
A A

গেল শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সেক্রেটারি হিসেবে জয়লাভ করেছে শিবা শানু ও জয় চৌধুরী।

নির্বাচন শেষ হলেও বিতর্ক থামছে না। হেরে গিয়ে নায়িকা রোজিনা ও পলি একাধিক অভিযোগ এনেছেন। নায়িকা রোজিনা অভিযোগ করেছেন, তাকে ইমোশনাল করে অনুরোধ করে জয় চৌধুরী প্যানেলে রেখেছেন। তিনি পরাজিত হওয়ায় অসম্মানিত হয়েছেন বলে জানান।

এও বলেছেন, এই সম্মানহানীর কারণে তার মরদেহ যেন এফডিসিতে আনা হয়। তবে সরকারী কোনো আমন্ত্রণ পেলে তিনি এফডিসিতে আসবেন।

অন্যদিকে, এক সময়ের বিতর্কিত নায়িকা পলি চাঁদাবাজী, অর্থ লেনদেন ও কালো টাকা ছড়ানোর অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন, তদন্তের জন্য প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন।

সেই অভিযোগের প্রেক্ষিতে নব-নির্বাচিত সভাপতি শিবা শানু বলেন, পরাজিত প্রার্থীর মন স্বাভাবিকভাবে খারাপ হয়। হারলে মনে আঘাত লাগে। তখন চারপাশ থেকে অনেকে তাদের কানে অনেক কথা শোনায়। আমি শিল্পী সমিতির কমিটিকে সাজিয়ে কাজ করতে চাই। যারা পরাজিত হয়েছেন তাদের কাজের সুযোগ থাকবে। এখানে উপকমিটি থাকবে। সেই কমিটিতে তাদের থেকে শিল্পীদের পাশে থাকার সুযোগ পাবে।

শিবা শানু আরও বলেন, হেরে গিয়ে মনে কষ্টে পেয়ে সন্দেহের কারণে তারা এগুলো বলতে পারে। আমি মনে করি অচিরেই এসব ভুল ভেঙে যাবে। আমি সবার সাথে কথা বলবো। দেখি তারা কী বলতে চাইছেন। টাকা পয়সা ছড়ানোর ব্যাপারে আমি একেবারে অবগত নই।

Reneta

নির্বাচন ঘিরে কিছু ইউটিউবার বাজে ক্যাপশন দিয়ে ভুলভাবে বিভিন্ন উপস্থাপন করেছে উল্লেখ করে শিবা শানু বলেন, মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম সঠিক খবর প্রকাশ করে। কিন্তু কিছু ইউটিউবার ভালো জিনিসকেও ভিউয়ের জন্য নেগেটিভ ও ভুল ক্যাপশন দিয়ে প্রেজেন্ট করে। এগুলো কারণে বিভ্রান্ত ছড়ায়। আমি চেষ্টা করবো এগুলোকে দূরে রেখে সমিতির কার্যক্রম পরিচালনা করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পলিরোজিনালিড বিনোদনশিবা শানুশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT