জনপদ

পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুর

শেরপুরে পাহাড়ি ঢলের কারণে সড়ক ও বাড়িঘর প্লাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে পাহাড়ি ঢলের কারণে সড়ক ও বাড়িঘর পানিতে ডুবে গেছে, স্থানীয়রা ক্ষতিগ্রস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

বন্যার পানি লোকালয়ের অনেকে বাড়ি-ঘর ও বাজারে প্রবেশ করেছে। অনেক স্থানে দেখা দিয়েছে নদীর ভাঙন।

মহারশি নদীর পানি ঝিনাইগাতী বাজারে ও রাংটিয়া সড়কের ওপর দিয়ে প্লাবিত হচ্ছে এবং ভোগাই নদী ভাঙন অংশের পানি প্রবেশ করেছে গড়কান্দা ও শিমুলতলি নাকুগাঁও সড়কে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত শেরপুর জেলায় প্রায় ২৬০ মিলিমটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোগাই নদীর নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও পয়েন্টের পানি ১৭২ সেন্টিমিটার বিপৎসীমার এবং বাজার পয়েন্টের পানি ৫৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেল্লাখালি নদীর বাতকুচি পয়েন্টের পানি ৫২৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বর্ষণের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিষয়:পাহাড়ি ঢল প্লাবিত শেরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…