চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাফজয়ীদের দিকে নজর দিলে এশিয়া কাপ জেতা কঠিন হবে না’

সংবর্ধনা অনুষ্ঠানে বললেন শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। শিরোপাজয়ী লাল-সবুজের দল শনিবার এসেছিল চ্যানেল আই ভবনে সংবর্ধনায়। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সাফজয়ীদের সম্ভাবনার কথা তুলে ধরেন।

শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা ছিল। পরে তারকাকথন অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেন, ‘এখনও যদি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করা হয় নারী ফুটবল দল জিতে এসেছে, বলোতো কিসে জিতে এসেছে? বলবে ফুটবলে জিতে আসছে। ফুটসাল যে একটা খেলা আছে এটা এখন পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গায় আমার ধারণা ৫০% মানুষ জানেন না।’

‘আমি যতটুকু শুনেছি, দেখেছি যে, খুব স্বল্প একটা সময়ের প্রশিক্ষণ ছিল ওদের। চার-পাঁচ মাসের একটা নোটিস, একমাসের একটা প্রশিক্ষণ। একমাসের একটা প্রশিক্ষণে দল এভাবে বিজয়ী হয়ে আসলো, এটা নিঃসন্দেহে অসাধারণ।’

সাবিনাদের সম্ভাবনার কথায় শাইখ সিরাজ বলেন, ‘আমার কাছে মনে হয় ওদের দিকে আরও অনেক নজর দেয়া দরকার সবার। রাষ্ট্রের, ক্রীড়া সংক্রান্ত যে সমস্ত সংগঠনগুলো আছে, বাফুফের। সবকিছু মিলিয়ে আমি খুব বিস্মিত হবো না যদি যথেষ্ট নজর ওদের দিকে দেয়া হয়, তাহলে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন হবে না ওদের কাছে। ওদের প্রতি আমাদের আরও অনেক যত্ন নেয়া উচিত।’

সাফজয়ীদের সাথে হঠাৎ দেখা হওয়া নিয়ে শাইখ সিরাজ বলেন, ‘ওখানে (বিমানবন্দরে) দেখা হল সবার সাথে। খুব সারপ্রাইজিং, কাকতালীয়ভাবে মিলে গেল। যাই হোক এই যে, বাংলাদেশের মেয়েদের নারীদের ফুটবলে এই প্রত্যেকবার যে গর্ব করার মতো বিজয়টা, সেটা জাতি হিসেবে আমরা নিঃসন্দেহে অনেক আনন্দিত হই, আর চ্যানেল আই পরিবার তো হয়ই।’

Reneta

‘আমাদের প্রতিবার খেলোয়াড়দেরকে ডাকার মূল জায়গাটা হচ্ছে যে, যতটুকু সম্মান তাদের পাওয়া দরকার জাতির কাছ থেকে, সেটা আমরা আমাদের জায়গা থেকে ওদেরকে ডেকে একটু কথা বলি, আনন্দ পাই। কিন্তু এরচেয়ে অনেকবেশি সম্মান ওদের পাওয়া উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফুটসালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসশাইখ সিরাজসাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT