চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যারা গানকে ভালোবাসে, তাদের জন্য সময়টা কঠিন যাচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

নতুন গান প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী শেখ সাদীর। নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন ললনা, দাড়িকমা গান প্রকাশ করে ব্যাপকভাবে আলোচনায় আসা গায়ক শেখ সাদী।

সাদীর আগের গানগুলো অন্যান্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ পেত। মিউজিক লেভেলগুলো ভিডিও নির্মাণ কমিয়ে দেয়ায় তিনি নিজ উদ্যোগে গান ভিডিও তৈরি করে যাচ্ছেন। সাদী জানালেন, অন্য প্রতিষ্ঠান থেকে গান করলে কিছু সীমাবদ্ধতা থাকে। নিজের পছন্দের প্রাধান্য খুব একটা দেয়া না। তাছাড়া কিছু মিউজিক কোম্পানিগুলো নতুন গান ভিডিও তৈরিতে বেশি আগ্রহী নয়।

চ্যানেল আই অনলাইনকে শেখ সাদী বলেন, অধিকাংশ মিউজিক কোম্পানিগুলো গানের চেয়ে নাটকে বিনিয়োগ করতে বেশি আগ্রহী। আমি নাটকের গল্পের উপর ভিত্তি করে গান করতে আগ্রহী না। এ কারণে আমি নিজের মতো চেষ্টা করে যাচ্ছি। এতে একটু কষ্ট হলেও নিজের পছন্দমতো কাজ করতে পারায় আমি খুশী।

বেশীরভাগ ক্ষেত্রে নিজ উদ্যোগে গান করলে সেই অর্থ উঠে আসতে সময় লাগবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সহজেই বিনিয়োগ উঠে আসে বলে জানালেন সাদী। তিনি বলেন, এটা দর্শকদের সাড়ার উপর নির্ভর করে। তবে আমি টাকা উপাজর্নের জন্য ইউটিউব ব্যবহার করি না। নিজের প্রচার ও গানকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য জন্য ব্যবহার করি। ইউটিউবের উপার্জন দিয়ে ভিডিও বানানোর চিন্তা করি তবে এটা সম্ভব নয়।

শেখ সাদী বলেন, সত্যিকার অর্থে গান প্রেমী বিনিয়োগকারীদের সংখ্যা কমে যাচ্ছে, বেশিরভাগ মানুষ ব্যবসা প্রেমী। যারা সত্যি সত্যি গানকে ভালোবাসে তাদের জন্য সময়টা একটু কঠিন যাচ্ছে। গান হচ্ছে মানুষের মনের খোরাক। ভালো গান এলে মানুষ অবশ্যই শুনবে, সেই চেষ্টা করছি।

এদিকে, নতুন গান ‘একা আমি’ প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানালেন শেখ সাদী। তার মতে, বরাবরের মতো ভিউ নয়, তিনি প্রশংসা অর্জনের জন্য এই গানটি তৈরি করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি নিজে লিখেছেন, সুর করেছেন। সংগীতায়োজন করেছেন আলভী এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ।

Reneta

বরিশাল ও কুয়াকাটার বিভিন্ন লোকেশন উঠে এসেছে শেখ সাদীর এ গান ভিডিওতে। গান ভিডিওর গল্প প্রসঙ্গে সাদী বলেন, আমরা বলে থাকি, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যায়। আসলে কিন্তু হয় না। মানুষের জীবনে কিছু কষ্টের ছাপ থেকে যায়। ‘একা আমি’ গানটির মধ্যে একটি কষ্টের গল্প বলা হয়েছে। গান ভিডিওর মূল থিম এটাই।

তিনি বলেন, জীবনে সব ঘটনা আমার সঙ্গে ঘটেনি। তারপরেও একটি চরিত্রে ঢুকে গিয়ে কল্পনা করি এটা যদি আমার সঙ্গে ঘটতো তাহলে কেমন হতো!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবগানগান ভিডিওগায়ক শেখ সাদীনাটকমিউজিক ভিডিওমুনাফাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT